বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর্দা উঠেছে আজ। রাজধানীর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয়েছে সিরিজের প্রথম ম্যাচ।তবে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। টস জিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে স্বাগতিক বাংলাদেশকে শুরুতেই ফিল্ডিংয়ে নামতে হয়েছে।বাংলাদেশ দল তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। স্পিন আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন।
আরো পড়ুন , বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ অনুষ্ঠানে অধিনায়কদের মিলনমেলা, অতীত–বর্তমান এক ছাদের নিচে
তবে পাকিস্তান সুপার লিগে ভালো পারফরম্যান্স করা নাহিদ রানা প্রথম একাদশে সুযোগ পাননি।পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৪৬ বার। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতেছে ১১টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩০৯ রান, যা ২০১৩ সালে ফতুল্লায় করা হয়েছিল। অন্যদিকে কিউইদের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান, ২০১৬ সালে ক্রাইস্টচার্চে।আজকের ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। টাইগাররা ঘরের মাঠে সিরিজে ভালো শুরু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন