বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা করে নেওয়া আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবার মুখ খুললেন বলিউডের ভেতরের রাজনীতি ও নেপোটিজম নিয়ে।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি বুঝতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শুরুতে তিনি নেপোটিজম বা স্বজনপ্রীতির ধারণা সম্পর্কে অবগত ছিলেন না। পরে ধীরে ধীরে ইন্ডাস্ট্রির বাস্তবতা উপলব্ধি করেন।
আরো পড়ুন , শান্তির খোঁজে শ্রাবন্তী
তিনি আরও জানান, এক সময় একটি বড় হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরও তাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি তাকে গভীরভাবে আঘাত করে বলে তিনি উল্লেখ করেন।অভিনেত্রীর ভাষায়, শুটিং চলাকালীনই সহ-অভিনেতার কাছ থেকে তিনি জানতে পারেন যে, তাকে আর ওই সিনেমায় রাখা হচ্ছে না। এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।পরবর্তীতে আরও একটি বড় ছবিতে মুখ্য চরিত্র থেকেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
বিষয় : রাজনীতি সাক্ষাৎকার বলিউড

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন