বিতর্ক যেন নিত্যসঙ্গী টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি-র। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা চললেও নিজের শর্তেই জীবন কাটাচ্ছেন তিনি।বাণিজ্যিক সিনেমায় সফলতা এবং অভিনয়গুণ—দুই ক্ষেত্রেই দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী। জীবনের কঠিন সময়গুলোতে তিনি আশ্রয় নেন কাজেই।কাজের বাইরে তার সবচেয়ে প্রিয় জায়গা নিজের বিলাসবহুল ফ্ল্যাট, যা কলকাতার বাইপাস সংলগ্ন একটি অভিজাত কমপ্লেক্সে অবস্থিত।অফ-হোয়াইট দেয়ালে নান্দনিক নকশা, দেয়ালে সাজানো স্মৃতির ফ্রেম আর আধুনিক ইন্টেরিয়র—সব মিলিয়ে তার ঘর যেন শিল্পের এক অনন্য প্রকাশ।
আরো পড়ুন , বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল
তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ তার খোলা বারান্দা। সেখান থেকে দেখা যায় পুরো শহর—যা ছোটবেলার স্বপ্ন ছিল তার।বর্তমানে ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়েই তার সংসার। ঘরে রয়েছে আধুনিক বার কাউন্টার, আর বেডরুমে সবুজ ভেলভেট ব্যাকড্রপ ও সোনালি সাজে রাজকীয় পরিবেশ।জানা গেছে, এই ফ্ল্যাটটির বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।তবে এত বিলাসবহুল জীবনের মাঝেও এক গভীর সত্য তুলে ধরেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। তার ভাষায়, “সুখের জন্য এসব দরকার হতে পারে, কিন্তু শান্তি আসে ভেতর থেকে।”
বিষয় : অভিনেত্রী নিত্যসঙ্গী -সমালোচনা

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন