দৈনিক সংবাদ দিগন্ত

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল
বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি। নিজের পোস্টে ইমরান জানান, ২০২৩ সালের ২৪ মে তিনি মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন। বিয়ের খবরের সঙ্গে বর-কনের কিছু ছবিও শেয়ার করেন তিনি। পোস্টে তিনি লেখেন, বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার স্ত্রী নতুন জীবন শুরু করেছেন।

আরও পড়ুন, বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্ত ডাকসু নেতা মোসাদ্দেক

ইমরান আরও জানান, পারিবারিকভাবে ছোট পরিসরে ঘরোয়া পরিবেশেই তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিক সংবর্ধনা এখনো হয়নি। তিনি জানিয়েছেন, তার বড় বোন ও দুলাভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী নভেম্বরে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। ভক্তদের কাছে দোয়া চেয়ে এই সংগীতশিল্পী বলেন, তারা যেন জীবনের সুখ-দুঃখ একসঙ্গে ভাগাভাগি করে পথচলা অব্যাহত রাখতে পারেন।

আরও পড়ুন, মিথিলার উচ্ছ্বাস

উল্লেখ্য, ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন ইমরান মাহমুদুল। এরপর একক গায়ক, সংগীত পরিচালক ও প্লেব্যাক শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গত এক দশক ধরে দেশের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন এই শিল্পী।

বিষয় : বিয়ে ইমরান মাহমুদুল সংগীতশিল্পী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই এ সুখবর জানিয়েছেন তিনি। নিজের পোস্টে ইমরান জানান, ২০২৩ সালের ২৪ মে তিনি মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন। বিয়ের খবরের সঙ্গে বর-কনের কিছু ছবিও শেয়ার করেন তিনি। পোস্টে তিনি লেখেন, বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আল্লাহর অশেষ রহমতে তিনি ও তার স্ত্রী নতুন জীবন শুরু করেছেন।

আরও পড়ুন, বাংলা ১২ মাসের নাম বলতে গিয়ে বিভ্রান্ত ডাকসু নেতা মোসাদ্দেক

ইমরান আরও জানান, পারিবারিকভাবে ছোট পরিসরে ঘরোয়া পরিবেশেই তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিক সংবর্ধনা এখনো হয়নি। তিনি জানিয়েছেন, তার বড় বোন ও দুলাভাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে আগামী নভেম্বরে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান। ভক্তদের কাছে দোয়া চেয়ে এই সংগীতশিল্পী বলেন, তারা যেন জীবনের সুখ-দুঃখ একসঙ্গে ভাগাভাগি করে পথচলা অব্যাহত রাখতে পারেন।

আরও পড়ুন, মিথিলার উচ্ছ্বাস

উল্লেখ্য, ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন ইমরান মাহমুদুল। এরপর একক গায়ক, সংগীত পরিচালক ও প্লেব্যাক শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। গত এক দশক ধরে দেশের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন এই শিল্পী।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল
0:00 0:00
1.0x