চৈত্র শেষে বৈশাখের শুরুতেই দেশজুড়ে তাপপ্রবাহের দাপট বেড়েছে। প্রচণ্ড গরমে জনজীবনে সৃষ্টি হয়েছে হাঁসফাঁস অবস্থা।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং এর বিস্তার আরও বাড়তে পারে।রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরো পড়ুন , ভাসানীর মাজারে প্রধানমন্ত্রীর জিয়ারত ও দোয়া
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে—৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া ঈশ্বরদী, বাঘাবাড়ী, চুয়াডাঙ্গা, কুমারখালী ও যশোরেও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।তীব্র গরমে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছে, তেমনি শ্রমজীবী মানুষ ও পথচারীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি আরও কয়েকদিন এমন থাকতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন