দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে গরমের তীব্রতা, ১৩ জেলায় চলছে তাপপ্রবাহ

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস বলছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আরও  পড়ুন, কওমি মাদ্রাসার চামড়া বর্জনের ঘোষণা, কুরবানির ঈদে বড় সংকটের শঙ্কা এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, গরম ও বৃষ্টির এই মিশ্র পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে।আরও  পড়ুন , টানা বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা

দেশজুড়ে গরমের তীব্রতা, ১৩ জেলায় চলছে তাপপ্রবাহ