দৈনিক সংবাদ দিগন্ত

তীব্র গরমে পথচারীদের পাশে বিএনপি, চাষাড়ায় চলছে ঠাণ্ডা পানি বিতরণ

প্রচণ্ড দাবদাহে যখন হাঁসফাঁস করছে নারায়ণগঞ্জের নগরবাসী, তখন শ্রমজীবী ও পথচারীদের মাঝে স্বস্তির বার্তা নিয়ে এগিয়ে এসেছে বিএনপির নেতাকর্মীরা।শনিবার দুপুরে শহরের চাষাড়াসহ বিভিন্ন এলাকায় ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।আরো পড়ুন , নেত্রকোনার হাওড়ে অকালবন্যার শঙ্কা ধান কাটতে কৃষকদের জরুরি সতর্কতাতিনি জানান, তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন রিকশাচালক, দিনমজুর ও সাধারণ পথচারীরা। তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, দাবদাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পানি বিতরণ কর্মসূচি চলবে। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বাড়িয়ে শশা ও তরমুজসহ পানিসমৃদ্ধ ফলও বিতরণের পরিকল্পনা রয়েছে। 

তীব্র গরমে পথচারীদের পাশে বিএনপি, চাষাড়ায় চলছে ঠাণ্ডা পানি বিতরণ