দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, আরও ৫ দিন ঝরতে পারে বৃষ্টি

দেশজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে অবশেষে স্বস্তি ফিরেছে জনজীবনে

দেশজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে অবশেষে স্বস্তি ফিরেছে জনজীবনে। তীব্র গরম আর দাবদাহের পর এখন দেশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে শীতল আবহাওয়া।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন , “আইন-শৃঙ্খলা উন্নয়নই সরকারের বড় চ্যালেঞ্জ” : প্রধানমন্ত্রী

এছাড়া রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত উত্তরাঞ্চলের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া রংপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও যশোরসহ বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৫ ডিগ্রি।আবহাওয়া অফিস বলছে, চলমান এই বৃষ্টিপাত দেশের তাপমাত্রা আরও কমাতে সহায়ক হবে এবং গরমের অস্বস্তি অনেকটাই কমে আসবে।

আরও     পড়ুন , দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

বিষয় : জনজীবন টানা বৃষ্টি তীব্র গরম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস, আরও ৫ দিন ঝরতে পারে বৃষ্টি

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

দেশজুড়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে অবশেষে স্বস্তি ফিরেছে জনজীবনে। তীব্র গরম আর দাবদাহের পর এখন দেশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে শীতল আবহাওয়া।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে।

আরও  পড়ুন , “আইন-শৃঙ্খলা উন্নয়নই সরকারের বড় চ্যালেঞ্জ” : প্রধানমন্ত্রী

এছাড়া রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত উত্তরাঞ্চলের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া রংপুর, ফরিদপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও যশোরসহ বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩৫ ডিগ্রি।আবহাওয়া অফিস বলছে, চলমান এই বৃষ্টিপাত দেশের তাপমাত্রা আরও কমাতে সহায়ক হবে এবং গরমের অস্বস্তি অনেকটাই কমে আসবে।

আরও     পড়ুন , দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত