জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের বর্তমান সময়ের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে না পারলে পুলিশের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র চায়।
আরও পড়ুন , দেশজুড়ে হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বাস্তবতায় মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।তারেক রহমান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশ গৌরবোজ্জ্বল অবদান রেখে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে।চার দিনব্যাপী জাতীয় পুলিশ সপ্তাহ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সাবেক ও বর্তমান সকল পুলিশ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন , নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
বিষয় : পরিস্থিতি আইন-শৃঙ্খলা গ্রাধিকার

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন