দেশজুড়ে বাড়তে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। আষাঢ়ের শুরুতে তীব্র গরম ও তাপপ্রবাহের পর আবহাওয়ায় এসেছে পরিবর্তন। আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল,
আরও পড়ুন, খোয়াইব হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন খায়রুল হক
ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।রাজধানী ঢাকায় মঙ্গলবার মধ্যরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকালেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিষয় : পরিবর্তন তীব্র গরম বৃষ্টির দাপট পরিবর্তন

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন