দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

খোয়াইব হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন খায়রুল হক

যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, এ আদেশের ফলে তাঁর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং মো. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন, ন্যায়বিচার নিশ্চিত করতে পেশাদারিত্বের নির্দেশ পুলিশের

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর তাঁকে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী খোয়াইব। পরে নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে একে একে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

বিষয় : হাইকোর্ট জামিন খায়রুল হক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

খোয়াইব হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন খায়রুল হক

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, এ আদেশের ফলে তাঁর মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।মঙ্গলবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং মো. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন, ন্যায়বিচার নিশ্চিত করতে পেশাদারিত্বের নির্দেশ পুলিশের

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর তাঁকে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী খোয়াইব। পরে নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে একে একে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত