দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ন্যায়বিচার নিশ্চিত করতে পেশাদারিত্বের নির্দেশ পুলিশের

জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের।মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এ নির্দেশনা দেন। সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সভায় মামলা তদন্তের মানোন্নয়ন এবং তদারকি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও  পড়ুন, বাজেট অধিবেশনে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

 অতিরিক্ত আইজি বলেন, প্রতিটি মামলার তদন্ত হতে হবে নিরপেক্ষ, পেশাদার এবং সময়োপযোগী, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায় এবং জনগণ ন্যায়বিচার পান।এ ছাড়া অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। সভায় চলতি বছরের মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করা হয়।

বিষয় : অপরাধ পেশাদারিত্ব অতিরিক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ন্যায়বিচার নিশ্চিত করতে পেশাদারিত্বের নির্দেশ পুলিশের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের।মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এ নির্দেশনা দেন। সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সভায় মামলা তদন্তের মানোন্নয়ন এবং তদারকি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও  পড়ুন, বাজেট অধিবেশনে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

 অতিরিক্ত আইজি বলেন, প্রতিটি মামলার তদন্ত হতে হবে নিরপেক্ষ, পেশাদার এবং সময়োপযোগী, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায় এবং জনগণ ন্যায়বিচার পান।এ ছাড়া অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় দিনে বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। সভায় চলতি বছরের মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পর্যালোচনা করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত