দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই এবং উচ্চ আর্দ্রতার কারণে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তনই বড় সুরক্ষা দিতে পারে।গরমে সুস্থ থাকতে হালকা রঙের সুতি বা লিনেন কাপড় পরার পরামর্শ দেওয়া হচ্ছে। ঢিলেঢালা পোশাক শরীরকে আরাম দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে।
আরও পড়ুন, গরমে প্রাণ জুড়াবে ডাবের পানি কয়েকটি উপাদান মিশলেই পাবেন বেশি উপকার
এছাড়া পর্যাপ্ত পানি পান, ডাবের পানি, লেবুর শরবত এবং পানিযুক্ত ফল খাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চিনি বেশি থাকা কোমল পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।একটানা কাজ না করে মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করাও গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।বিশেষজ্ঞরা আরও বলছেন, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, হালকা খাবার গ্রহণ এবং ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা নেওয়া গরমে সুস্থ থাকার অন্যতম উপায়।
বিষয় : তাপমাত্রা জীবনযাত্রা তীব্র গরম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
দেশজুড়ে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই এবং উচ্চ আর্দ্রতার কারণে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তনই বড় সুরক্ষা দিতে পারে।গরমে সুস্থ থাকতে হালকা রঙের সুতি বা লিনেন কাপড় পরার পরামর্শ দেওয়া হচ্ছে। ঢিলেঢালা পোশাক শরীরকে আরাম দেয় এবং ঘাম কমাতে সাহায্য করে।
আরও পড়ুন, গরমে প্রাণ জুড়াবে ডাবের পানি কয়েকটি উপাদান মিশলেই পাবেন বেশি উপকার
এছাড়া পর্যাপ্ত পানি পান, ডাবের পানি, লেবুর শরবত এবং পানিযুক্ত ফল খাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চিনি বেশি থাকা কোমল পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।একটানা কাজ না করে মাঝেমধ্যে বিশ্রাম নেওয়া এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করাও গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।বিশেষজ্ঞরা আরও বলছেন, দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা, হালকা খাবার গ্রহণ এবং ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা নেওয়া গরমে সুস্থ থাকার অন্যতম উপায়।

আপনার মতামত লিখুন