টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষ এলাকায় অবস্থিত ভাসানী মাজারে পৌঁছে তিনি ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের কল্যাণে বিশেষ দোয়া করেন।এ সময় প্রধানমন্ত্রী ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন এবং তার সংগ্রামী জীবনের নানা দিক সম্পর্কে অবগত হন।
আরো পড়ুন , বৃত্তি লড়াইয়ে শিক্ষার্থীরা আজ থেকে শুরু প্রাথমিক পরীক্ষা
পরে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত বৈশাখী উৎসবে যোগ দেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তাদের বক্তব্যে ভাসানীর আদর্শ অনুসরণ করে দেশ গড়ার আহ্বান জানানো হয়।সব মিলিয়ে, ভাসানীর মাজার জিয়ারত এবং বৈশাখী উৎসবে অংশগ্রহণের মাধ্যমে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিষয় : প্রধানমন্ত্রী মাজার জিয়ারত ভাসানী

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন