টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমঝোতা ছাড়াই তা ভেস্তে গেছে বলে জানা গেছে। এরপরই হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের ঘোষণার পর সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটন সময় রাত ৮টা থেকে হরমুজ প্রণালিতে ইরানের উপসাগরীয় বন্দরগুলো কার্যত অবরুদ্ধ করতে শুরু করে মার্কিন বাহিনী। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, অবরুদ্ধ অঞ্চলের কাছে কোনো ইরানি জাহাজ এলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।তবে মার্কিন হুঁশিয়ারি ও অবরোধকে উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হয়েছে চীনের একটি ট্যাংকার।
আরো পড়ুন , হজ সামনে রেখে মক্কায় প্রবেশে ই-পারমিট বাধ্যতামূলক করল সৌদি আরব
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর তথ্যে এ তথ্য উঠে এসেছে।তাদের তথ্য অনুযায়ী, অবরোধ শুরুর পর ‘রিচ স্টারি’ নামের মাঝারি আকারের ট্যাংকারটি প্রথম হরমুজ প্রণালি পার হয়ে উপসাগর থেকে বের হয়। এতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করা হচ্ছিল। ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করেছিল।জানা গেছে, চীনা মালিকানাধীন এই জাহাজ ও সংশ্লিষ্ট শিপিং কোম্পানি এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। নাবিকরাও চীনের নাগরিক।এদিকে এলএসইজির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘মুরলিকিশান’ নামের আরেকটি ট্যাংকারও মঙ্গলবার হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়েছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল সংগ্রহ করবে। এর আগে এটি রাশিয়া ও ইরানের তেল পরিবহনে ব্যবহৃত হয়েছে।
বিষয় : হুঁশিয়ারি সংঘাত হরমুজ প্রণালি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন