দৈনিক সংবাদ দিগন্ত

মানি মার্কেটে নতুন দুটি রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক

সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের আন্তঃব্যাংক লেনদেনভিত্তিক একটি কার্যকর ও বাজারভিত্তিক বেঞ্চমার্ক সুদের হার নির্ধারণ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় হয়ে উঠেছিল।

আরও পড়ুন, লাফিয়ে বাড়ল ফার্নেস তেলের দাম, লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি

নতুন ব্যবস্থায় প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রতিদিন দুটি রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। এই দুই হার হলো—‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ বা Bangladesh Overnight Financing Rate এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ বা Dhaka Overnight Money Market Rate। সার্কুলারে আরও বলা হয়, রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এই হার নির্ধারণ করা হবে, যা দেশের মানি মার্কেটের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করবে।

আরও পড়ুন, হরমুজ প্রণালি অবরোধে তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ববাজারে অস্থিরতা

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিতভাবে এগুলো আপডেট করা হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা অনুসরণ করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে ঋণ, বন্ড, ডেরিভেটিভসসহ বিভিন্ন আর্থিক পণ্যের সুদের হার নির্ধারণ আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক হবে, যা আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সহায়তা করবে।

বিষয় : বাংলাদেশ ব্যাংক রেফারেন্স মানি মার্কেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মানি মার্কেটে নতুন দুটি রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের আন্তঃব্যাংক লেনদেনভিত্তিক একটি কার্যকর ও বাজারভিত্তিক বেঞ্চমার্ক সুদের হার নির্ধারণ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় হয়ে উঠেছিল।

আরও পড়ুন, লাফিয়ে বাড়ল ফার্নেস তেলের দাম, লিটারে ২৪.৫৯ টাকা বৃদ্ধি

নতুন ব্যবস্থায় প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রতিদিন দুটি রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশ করা হবে। এই দুই হার হলো—‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ বা Bangladesh Overnight Financing Rate এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ বা Dhaka Overnight Money Market Rate। সার্কুলারে আরও বলা হয়, রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে এই হার নির্ধারণ করা হবে, যা দেশের মানি মার্কেটের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করবে।

আরও পড়ুন, হরমুজ প্রণালি অবরোধে তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ববাজারে অস্থিরতা

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নিয়মিতভাবে এগুলো আপডেট করা হবে এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা অনুসরণ করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে ঋণ, বন্ড, ডেরিভেটিভসসহ বিভিন্ন আর্থিক পণ্যের সুদের হার নির্ধারণ আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক হবে, যা আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সহায়তা করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত