সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে বিএনপি ইচ্ছামতো আইন প্রণয়ন করছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।রোববার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ লাইভে এসে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়া এখন কার্যত সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।হাসনাত অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব সংসদে
উপস্থাপন করা হয়নি। এমনকি বিষয়টি নিয়ে আলোচনার সুযোগও তৈরি করা হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন।এছাড়া দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী সংসদে ২০টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, যার মধ্যে ৯টিই একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানকে পুনরায় ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে আইন পাস হওয়াকে তিনি “বাংলাদেশের জন্য কালো দিন” হিসেবে উল্লেখ করেন।ফেসবুক লাইভে তিনি আরও বলেন, জুলাই
আরো পড়ুন , জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন, তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে সেই সংস্কারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ তার।একইসঙ্গে তিনি উল্লেখ করেন, অনেক সংসদ সদস্য মন্ত্রীদের অসন্তুষ্ট করতে চান না। কারণ এতে উন্নয়ন বাজেট বা প্রশাসনিক সহায়তা কমে যাওয়ার আশঙ্কা থাকে।তবে এসব চাপ উপেক্ষা করেই তিনি জনগণের সমর্থনের ওপর আস্থা রাখার কথা জানান। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন