দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড.হাবিবুর রহমান ও ঝিনাইদহ জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন, গঙ্গাচড়ায় অসহায়দের জন্য ২১টি ঘর নির্মাণের উদ্বোধন

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবুবকর বলেন,জনগণের রায়ই গণতন্ত্রের মূল ভিত্তি। সেই রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে।

আরও পড়ুন, গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে

বিশেষ অতিথির বক্তব্যে জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সার বলেন, গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা বাস্তবায়নে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

বিষয় : সমাবেশ বিক্ষোভ ঝিনাইদহ জুলাই জাতীয় সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x