দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব

নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব

নদীর জলে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ের ভিন্ন ভাষাভাষী ১৩ জনগোষ্ঠীর এই বর্ণাঢ্য উৎসব।রবিবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেলার পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকায় চেঙ্গী ও মাইনী নদীর পাড়ে ভিড় জমায় শত শত মানুষ।চাকমা নারী-পুরুষ ও শিশুরা দলবদ্ধভাবে নদীতে ফুল নিবেদন করে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনা করেন।এ সময় খবংপুড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

আরো পড়ুন , টিকটকে পরিচয়, দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালালেন

স্থানীয়রা জানান, ফুল বিজু শুধু একটি আচার নয়, এটি পুরনো বছরের দুঃখ-গ্লানি দূর করে নতুন বছরের শুভ সূচনার প্রতীক।উৎসবে অংশ নিতে আসা তরুণী রুমা চাকমা বলেন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করা তাদের আত্মপরিচয়ের অংশ।প্রবীণ জ্যোতির্ময় চাকমা বলেন, এই ফুল শুধু প্রতীক নয়, এটি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রার্থনা।উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও ফুল বিজুর বিভিন্ন আয়োজন পরিদর্শন করেন।এই ফুল বিজুর মধ্য দিয়েই শুরু হলো পাহাড়ে সপ্তাহব্যাপী বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা।

বিষয় : বর্ষবরণ বিজু উৎসব চাকমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নদীর জলে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ের ভিন্ন ভাষাভাষী ১৩ জনগোষ্ঠীর এই বর্ণাঢ্য উৎসব।রবিবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেলার পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকায় চেঙ্গী ও মাইনী নদীর পাড়ে ভিড় জমায় শত শত মানুষ।চাকমা নারী-পুরুষ ও শিশুরা দলবদ্ধভাবে নদীতে ফুল নিবেদন করে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনা করেন।এ সময় খবংপুড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

আরো পড়ুন , টিকটকে পরিচয়, দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালালেন

স্থানীয়রা জানান, ফুল বিজু শুধু একটি আচার নয়, এটি পুরনো বছরের দুঃখ-গ্লানি দূর করে নতুন বছরের শুভ সূচনার প্রতীক।উৎসবে অংশ নিতে আসা তরুণী রুমা চাকমা বলেন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করা তাদের আত্মপরিচয়ের অংশ।প্রবীণ জ্যোতির্ময় চাকমা বলেন, এই ফুল শুধু প্রতীক নয়, এটি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রার্থনা।উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও ফুল বিজুর বিভিন্ন আয়োজন পরিদর্শন করেন।এই ফুল বিজুর মধ্য দিয়েই শুরু হলো পাহাড়ে সপ্তাহব্যাপী বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত