দৈনিক সংবাদ দিগন্ত

চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব

নদীর জলে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হয় পাহাড়ের ভিন্ন ভাষাভাষী ১৩ জনগোষ্ঠীর এই বর্ণাঢ্য উৎসব।রবিবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেলার পানছড়ি উপজেলার রাবার ড্যাম এলাকায় চেঙ্গী ও মাইনী নদীর পাড়ে ভিড় জমায় শত শত মানুষ।চাকমা নারী-পুরুষ ও শিশুরা দলবদ্ধভাবে নদীতে ফুল নিবেদন করে গঙ্গাদেবীর উদ্দেশে প্রার্থনা করেন।এ সময় খবংপুড়িয়া ও রিভারভিউ পয়েন্ট এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।আরো পড়ুন , টিকটকে পরিচয়, দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে পালালেনস্থানীয়রা জানান, ফুল বিজু শুধু একটি আচার নয়, এটি পুরনো বছরের দুঃখ-গ্লানি দূর করে নতুন বছরের শুভ সূচনার প্রতীক।উৎসবে অংশ নিতে আসা তরুণী রুমা চাকমা বলেন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করা তাদের আত্মপরিচয়ের অংশ।প্রবীণ জ্যোতির্ময় চাকমা বলেন, এই ফুল শুধু প্রতীক নয়, এটি শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির প্রার্থনা।উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও ফুল বিজুর বিভিন্ন আয়োজন পরিদর্শন করেন।এই ফুল বিজুর মধ্য দিয়েই শুরু হলো পাহাড়ে সপ্তাহব্যাপী বর্ষবরণ উৎসবের আনুষ্ঠানিকতা।

চেঙ্গী-মাইনী নদীর পাড়ে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসব