বাগেরহাট এলাকায় একটি দীঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যু ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কুকুরটি দীঘির পানির কাছে গেলে কুমিরের আক্রমণের শিকার হয়ে মারা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।এরই মধ্যে প্রাণী অধিকার সংক্রান্ত বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে যান ঢাকাভিত্তিক অধিকারকর্মী আব্দুল কাইয়ুম। তবে সেখানে তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি এবং সংশ্লিষ্টরা।
আরো পড়ুন , পডকাস্টে খোলামেলা পূর্ণিমা
এই ঘটনায় প্রাণী অধিকারকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি প্রাণীর মৃত্যুর ঘটনায় তদন্ত ও সচেতনতা তৈরির উদ্যোগকে বাধাগ্রস্ত করা অনুচিত।এদিকে বিষয়টি নিয়ে চিত্রনায়িকা তমা মির্জা সামাজিক ও গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন ঘটনার জন্য তিনি লজ্জিত হতে চান না এবং আব্দুল কাইয়ুমকে নিরাপদে ঢাকায় ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান।ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের ভূমিকা এবং প্রাণী নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিষয় : ক্ষোভ চিত্রনায়িকা আক্রমণ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন