দৈনিক সংবাদ দিগন্ত

পডকাস্টে খোলামেলা পূর্ণিমা

পডকাস্টে খোলামেলা পূর্ণিমা
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার দীর্ঘ অভিনয় জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ সিনেমা দেখার পর তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শুভেচ্ছাস্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।পূর্ণিমা বলেন, সিনেমাটি দেখে তিনি গ্যারিসন সিনেমা হলে উপস্থিত থেকে সপরিবারে ছবিটি উপভোগ করেন এবং পরে ছবির অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে প্রশংসাপত্র পাঠান। সেখানে নিয়মিত ভালো সিনেমা নির্মাণের আহ্বানও ছিল।

আরো পড়ুন , নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

এ সময় তিনি আরও জানান, তার ক্যারিয়ারে অনেক অজানা ঘটনা রয়েছে, যা তিনি প্রথমবারের মতো প্রকাশ করেছেন।পডকাস্টে পূর্ণিমা রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রস্তাব পাওয়ার বিষয়েও কথা বলেন এবং কেন শেষ পর্যন্ত তিনি অভিনয় করেননি তা ব্যাখ্যা করেন।এই বিশেষ পডকাস্টটি আজ রাত ৯টায় প্রচারিত হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পডকাস্টে খোলামেলা পূর্ণিমা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার দীর্ঘ অভিনয় জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ সিনেমা দেখার পর তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে শুভেচ্ছাস্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।পূর্ণিমা বলেন, সিনেমাটি দেখে তিনি গ্যারিসন সিনেমা হলে উপস্থিত থেকে সপরিবারে ছবিটি উপভোগ করেন এবং পরে ছবির অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে প্রশংসাপত্র পাঠান। সেখানে নিয়মিত ভালো সিনেমা নির্মাণের আহ্বানও ছিল।

আরো পড়ুন , নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

এ সময় তিনি আরও জানান, তার ক্যারিয়ারে অনেক অজানা ঘটনা রয়েছে, যা তিনি প্রথমবারের মতো প্রকাশ করেছেন।পডকাস্টে পূর্ণিমা রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ও ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রস্তাব পাওয়ার বিষয়েও কথা বলেন এবং কেন শেষ পর্যন্ত তিনি অভিনয় করেননি তা ব্যাখ্যা করেন।এই বিশেষ পডকাস্টটি আজ রাত ৯টায় প্রচারিত হবে বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত