দৈনিক সংবাদ দিগন্ত

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা
দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকাদম্পতি

দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা।সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তাদের পর্দায় প্রত্যাবর্তন ঘটছে।‘সেবা হোল্ডিংস’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন হিরু খান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল।এর পাশাপাশি বড় পর্দায়ও ফিরছেন এই তারকা জুটি।

আরো পড়ুন , ফরমাল গ্ল্যামারাস লুকে নেটিজেনদের নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে তাদের নতুন যাত্রা শুরু হবে।অনন্ত জানান, ব্যবসায়িক ব্যস্ততার কারণে গত দুই বছর তারা নতুন কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। তবে চলতি বছর তারা বড় পর্দায় সক্রিয়ভাবে ফিরছেন।তিনি আরও বলেন, সিনেমাটিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

বিষয় : জনপ্রিয়তা তারকাদম্পতি জলিল ও বর্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা।সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তাদের পর্দায় প্রত্যাবর্তন ঘটছে।‘সেবা হোল্ডিংস’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন হিরু খান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল।এর পাশাপাশি বড় পর্দায়ও ফিরছেন এই তারকা জুটি।

আরো পড়ুন , ফরমাল গ্ল্যামারাস লুকে নেটিজেনদের নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে তাদের নতুন যাত্রা শুরু হবে।অনন্ত জানান, ব্যবসায়িক ব্যস্ততার কারণে গত দুই বছর তারা নতুন কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। তবে চলতি বছর তারা বড় পর্দায় সক্রিয়ভাবে ফিরছেন।তিনি আরও বলেন, সিনেমাটিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত