দৈনিক সংবাদ দিগন্ত

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা

দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা।সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তাদের পর্দায় প্রত্যাবর্তন ঘটছে।‘সেবা হোল্ডিংস’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন হিরু খান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অনন্ত জলিল।এর পাশাপাশি বড় পর্দায়ও ফিরছেন এই তারকা জুটি।আরো পড়ুন , ফরমাল গ্ল্যামারাস লুকে নেটিজেনদের নজর কাড়লেন বিদ্যা সিনহা মিমবাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে তাদের নতুন যাত্রা শুরু হবে।অনন্ত জানান, ব্যবসায়িক ব্যস্ততার কারণে গত দুই বছর তারা নতুন কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। তবে চলতি বছর তারা বড় পর্দায় সক্রিয়ভাবে ফিরছেন।তিনি আরও বলেন, সিনেমাটিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট এবং একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।

নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা