দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

মব কালচার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দাবি এনসিপির

প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি

কুষ্টিয়ার দৌলতপুরে পীরের দরবারে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলটি বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন।

আরো পড়ুন , ক্ষমতায় গিয়েই জনবিচ্ছিন্ন বিএনপি : নাহিদ ইসলাম

এনসিপি এই ঘটনাকে “মব-সহিংসতা” আখ্যা দিয়ে বলেছে, ধর্ম অবমাননার অভিযোগের বিচার করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ আদালত। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা ও হত্যাকাণ্ড গুরুতর ফৌজদারি অপরাধ।দলটি আরও দাবি করেছে, এ ধরনের সহিংস ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক বা ক্ষমতাসীন প্রভাব থাকতে পারে। অতীতেও একই ধরনের ঘটনায় রাজনৈতিক ছত্রচ্ছায়ার অভিযোগ উঠেছিল বলে তারা উল্লেখ করে।এনসিপির অভিযোগ, সরকার একদিকে “মব কালচার” বন্ধের কথা বললেও বাস্তবে তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এমন সহিংসতা ঘটছে বলে তারা দাবি করে।দলটি আরও বলেছে, “মব কালচার” শব্দটি কখনো কখনো রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

বিষয় : হত্যাকাণ্ড অগ্নিসংযোগ এনসিপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মব কালচার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে পীরের দরবারে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলটি বলেছে, এই ঘটনার সঙ্গে জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি অংশগ্রহণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দরবারের প্রধান পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হন।

আরো পড়ুন , ক্ষমতায় গিয়েই জনবিচ্ছিন্ন বিএনপি : নাহিদ ইসলাম

এনসিপি এই ঘটনাকে “মব-সহিংসতা” আখ্যা দিয়ে বলেছে, ধর্ম অবমাননার অভিযোগের বিচার করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ আদালত। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা ও হত্যাকাণ্ড গুরুতর ফৌজদারি অপরাধ।দলটি আরও দাবি করেছে, এ ধরনের সহিংস ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক বা ক্ষমতাসীন প্রভাব থাকতে পারে। অতীতেও একই ধরনের ঘটনায় রাজনৈতিক ছত্রচ্ছায়ার অভিযোগ উঠেছিল বলে তারা উল্লেখ করে।এনসিপির অভিযোগ, সরকার একদিকে “মব কালচার” বন্ধের কথা বললেও বাস্তবে তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এমন সহিংসতা ঘটছে বলে তারা দাবি করে।দলটি আরও বলেছে, “মব কালচার” শব্দটি কখনো কখনো রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত