দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

ক্ষমতায় গিয়েই জনবিচ্ছিন্ন বিএনপি : নাহিদ ইসলাম

নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামশনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি ছিল, তা বিএনপি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনো ভালো হয় না।

আরো পড়ুন , জনগণের অধিকার ‘পিষ্ট’ করার অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজন হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।নাহিদ ইসলাম দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরে বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সব গণঅভ্যুত্থানে শ্রমিকরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।তার অভিযোগ, নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এলেও অল্প সময়ের মধ্যেই সেই আদর্শ থেকে সরে গেছে এবং গণরায়কে উপেক্ষা করেছে।তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এটি একটি গণবিরোধী সরকার।

বিষয় : বিএনপি ক্ষমতাচ্যুত জনগণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ক্ষমতায় গিয়েই জনবিচ্ছিন্ন বিএনপি : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামশনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি ছিল, তা বিএনপি ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনো ভালো হয় না।

আরো পড়ুন , জনগণের অধিকার ‘পিষ্ট’ করার অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজন হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।নাহিদ ইসলাম দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরে বলেন, ১৯৪৭ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সব গণঅভ্যুত্থানে শ্রমিকরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে।তার অভিযোগ, নতুন সরকার শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এলেও অল্প সময়ের মধ্যেই সেই আদর্শ থেকে সরে গেছে এবং গণরায়কে উপেক্ষা করেছে।তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এটি একটি গণবিরোধী সরকার।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত