দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

জনগণের অধিকার ‘পিষ্ট’ করার অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু হয়েছে। তিনি বলেছেন, সংসদে ফিরবেন, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে মুক্তির আন্দোলন গড়ে তুলবেন। এই আন্দোলনে সরকার কিংবা যেকোনো কর্তৃপক্ষকে ছাড় দেবেন না। ডা. শফিকুর রহমান বলেছেন, মালিকের ছেলে মালিক আর রাজার ছেলে রাজা হচ্ছে, শ্রমিকের ছেলে কেন মালিক প্রধানমন্ত্রী হবে না? জামায়াত চায়, আগামী প্রধানমন্ত্রী শ্রমিকের ঘর থেকে আসুক।

তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের ৬২ শতাংশ ছিলেন শ্রমিক। মক্কায় মহানবী (সা.) এর ডান হাত হিসেবে ছিলেন শ্রমিকরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও শ্রমিকরা ছিলেন সামনের সারিতে। নব্বইয়ের গণআন্দোলনেও শ্রমিকরা ছিলেন। অথচ রাষ্ট্রের কাছে শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি ও চাহিদা খুবই মামুলি। কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি।

আরও পড়ুন, গণতান্ত্রিক চর্চায় মনোনয়ন বাছাই হবে : রিজভী

ডা. শফিকুর রহমান বলেছেন, যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় রয়েছেন, তারা ওই শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবেন কীভাবে! তাদের বেশিরভাগই ব্যবসায়ী, মালিক। ব্যবসায়ী বা মালিক হওয়া অপরাধ নয়। কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদা দিতে ব্যর্থ। শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে।

আরও পড়ুন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারজানা সিঁথি

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ বক্তব্য দেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিষয় : জনগণ ডা. শফিকুর রহমান জামায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জনগণের অধিকার ‘পিষ্ট’ করার অভিযোগ জামায়াত আমির শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পাঁয়তারা শুরু হয়েছে। তিনি বলেছেন, সংসদে ফিরবেন, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে মুক্তির আন্দোলন গড়ে তুলবেন। এই আন্দোলনে সরকার কিংবা যেকোনো কর্তৃপক্ষকে ছাড় দেবেন না। ডা. শফিকুর রহমান বলেছেন, মালিকের ছেলে মালিক আর রাজার ছেলে রাজা হচ্ছে, শ্রমিকের ছেলে কেন মালিক প্রধানমন্ত্রী হবে না? জামায়াত চায়, আগামী প্রধানমন্ত্রী শ্রমিকের ঘর থেকে আসুক।

তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের ৬২ শতাংশ ছিলেন শ্রমিক। মক্কায় মহানবী (সা.) এর ডান হাত হিসেবে ছিলেন শ্রমিকরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও শ্রমিকরা ছিলেন সামনের সারিতে। নব্বইয়ের গণআন্দোলনেও শ্রমিকরা ছিলেন। অথচ রাষ্ট্রের কাছে শ্রমিক সমাজের প্রত্যাশা, দাবি ও চাহিদা খুবই মামুলি। কিন্তু দুঃখের বিষয় এই সামান্যটুকু চাহিদাও তাদের এখন পর্যন্ত কোনো সরকারই পরিপূরণ করতে পারেনি।

আরও পড়ুন, গণতান্ত্রিক চর্চায় মনোনয়ন বাছাই হবে : রিজভী

ডা. শফিকুর রহমান বলেছেন, যারা রাষ্ট্র ব্যবস্থাপনায় রয়েছেন, তারা ওই শ্রমিকদের মধ্য থেকে উঠে আসেননি। তারা সোনার চামচ হাতে নিয়ে জন্ম নিয়েছেন। তারা শ্রমিকদের দুঃখ বুঝবেন কীভাবে! তাদের বেশিরভাগই ব্যবসায়ী, মালিক। ব্যবসায়ী বা মালিক হওয়া অপরাধ নয়। কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানবিক মর্যাদা দিতে ব্যর্থ। শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, শিল্প বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে শিল্পেরও মৃত্যু হবে।

আরও পড়ুন, বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারজানা সিঁথি

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ বক্তব্য দেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত