দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সংসদে দক্ষ নারী নেতৃত্ব গড়ার ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে যোগ্যতা ও দক্ষতা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির নেতারা জানিয়েছেন, এ ক্ষেত্রে কোনো ধরনের পরিবারতন্ত্র বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ থাকবে না।যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

আরো পড়ুন , বিক্ষোভ মঞ্চ থেকে সরকারের প্রতি জামায়াতের হুঁশিয়ারি

তিনি বলেন, সংসদে গিয়ে একজন নারী প্রার্থী কতটা কার্যকরভাবে নারী সমাজ ও দেশের পক্ষে ভূমিকা রাখতে পারবেন, সেটিই হবে মূল মানদণ্ড।তিনি আরও বলেন, দল এমন প্রার্থী চায় যারা জাতির কথা বলার সক্ষমতা রাখেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।এ সময় তিনি দাবি করেন, জামায়াতের প্রতিনিধিদের দক্ষ করে গড়ে তুলতে আলাদা প্রশিক্ষণ সেল কাজ করছে।গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মোবারক হোসেন বলেন, সঠিক সংবাদ ও প্রতিবেদন সমাজে বড় পরিবর্তন আনতে পারে, তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিষয় : কার্যকর নারী নেতৃত্ব সংরক্ষিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সংসদে দক্ষ নারী নেতৃত্ব গড়ার ঘোষণা জামায়াতের

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির নেতারা জানিয়েছেন, এ ক্ষেত্রে কোনো ধরনের পরিবারতন্ত্র বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ থাকবে না।যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

আরো পড়ুন , বিক্ষোভ মঞ্চ থেকে সরকারের প্রতি জামায়াতের হুঁশিয়ারি

তিনি বলেন, সংসদে গিয়ে একজন নারী প্রার্থী কতটা কার্যকরভাবে নারী সমাজ ও দেশের পক্ষে ভূমিকা রাখতে পারবেন, সেটিই হবে মূল মানদণ্ড।তিনি আরও বলেন, দল এমন প্রার্থী চায় যারা জাতির কথা বলার সক্ষমতা রাখেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।এ সময় তিনি দাবি করেন, জামায়াতের প্রতিনিধিদের দক্ষ করে গড়ে তুলতে আলাদা প্রশিক্ষণ সেল কাজ করছে।গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে মোবারক হোসেন বলেন, সঠিক সংবাদ ও প্রতিবেদন সমাজে বড় পরিবর্তন আনতে পারে, তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত