দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

বিক্ষোভ মঞ্চ থেকে সরকারের প্রতি জামায়াতের হুঁশিয়ারি

কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

শেরপুর ও বগুড়ার উপনির্বাচন ঘিরে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, এসব নির্বাচনে আগের শাসনামলের ‘মাগুরা মার্কা নির্বাচন’-এর পুনরাবৃত্তি ঘটেছে, যা আওয়ামী লীগের সময়কার ঘটনাকেও ছাড়িয়ে গেছে।শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

তিনি অভিযোগ করেন, নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও উল্লেখ করেন তিনি।গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি আগে গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা থেকে সরে এসেছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকেই এগিয়ে আসতে হবে।

বিষয় : হুঁশিয়ারি বিক্ষোভ মঞ্চ ভোট ডাকাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিক্ষোভ মঞ্চ থেকে সরকারের প্রতি জামায়াতের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুর ও বগুড়ার উপনির্বাচন ঘিরে অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, এসব নির্বাচনে আগের শাসনামলের ‘মাগুরা মার্কা নির্বাচন’-এর পুনরাবৃত্তি ঘটেছে, যা আওয়ামী লীগের সময়কার ঘটনাকেও ছাড়িয়ে গেছে।শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন , সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

তিনি অভিযোগ করেন, নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও উল্লেখ করেন তিনি।গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি আগে গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা থেকে সরে এসেছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিএনপিকেই এগিয়ে আসতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত