দৈনিক সংবাদ দিগন্ত

পুঁজিবাজারে চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসইর সঙ্গে সিইএবি বৈঠক

বাংলাদেশের কার্যরত চীনা কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বৈঠক করেছে। এই বৈঠকে চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করা হয়েছে।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যকর রূপান্তরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে কৌশল প্রণয়ন চলছে এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে যৌথ লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়ে ২০.৬% বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব

চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মা বেন বলেন, এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে চীনের পক্ষ থেকে সহযোগিতা আরও গভীর হবে। তিনি আরও বলেন, সিইএবি বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, দেশে জ্বালানি মজুত ১ লাখ ৬৯ হাজার ৫২৪ টন

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মো. আদিব হোসেন খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হল ও ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন।

বিষয় : প্রতিনিধি দল স্টক এক্সচেঞ্জ বৈঠক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুঁজিবাজারে চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসইর সঙ্গে সিইএবি বৈঠক

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের কার্যরত চীনা কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বৈঠক করেছে। এই বৈঠকে চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের সহযোগিতা বৃদ্ধির উপর আলোচনা করা হয়েছে।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যকর রূপান্তরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে কৌশল প্রণয়ন চলছে এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে যৌথ লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়ে ২০.৬% বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব

চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মা বেন বলেন, এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে চীনের পক্ষ থেকে সহযোগিতা আরও গভীর হবে। তিনি আরও বলেন, সিইএবি বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন, দেশে জ্বালানি মজুত ১ লাখ ৬৯ হাজার ৫২৪ টন

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মো. আদিব হোসেন খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রতিনিধি দল ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হল ও ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত