ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার (৮ এপ্রিল) বিকালে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন?”মিষ্টি জানান, তার বর্তমান মার্কেটিং পরিকল্পনা সফলভাবে কার্যকর হচ্ছে এবং যেসব প্রোগ্রামে উপস্থিতি ছিল, তা তার পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে। তবে তিনি স্পষ্ট করেননি, এই মন্তব্য কার উদ্দেশ্যে। তিনি বলছেন, অনেকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’ হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝে না। তার মতে, প্রধান অতিথি হওয়ার জন্য যোগ্যতা থাকা প্রয়োজন এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভি.ভি.আই.পি. ব্যক্তিরাই এ দায়িত্ব পান।
আরো পড়ুন , আমি যেমন লালের মতোই তীব্র
মিষ্টি আরও সতর্কবার্তা দিয়েছেন, “ছোটলোক নায়িকার পাচাটা ছড়িয়ে লাভ হবে না; যার সঙ্গে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং বন্ধু। ভবিষ্যতে যারা এটি করবে, তারা সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না।”তিনি পারিশ্রমিক নিয়েও উল্লেখ করেছেন, একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য যে অর্থ পান, তাতে পাঁচজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে রাখা সম্ভব।মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক করেন। বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করছেন এবং ঢাকায় নিজের একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছেন।
বিষয় : চিত্রনায়িকা স্ট্যাটাস ক্ষোভ প্রকাশ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন