দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবারও সামাজিক মাধ্যমে সরব হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।রোববার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।স্ট্যাটাসে ন্যানসি লেখেন, “পলাতক নেত্রীর পলাতক ভাই-বোনগুলোকে শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি দিতে দেখি। এরা আজকাল কোন গ্রহে থাকে?”আরও পড়ুন, নাজিফা তুষির নতুন চমকযদিও পোস্টে তিনি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে অনেকেই এটিকে নির্দিষ্ট একটি পক্ষের প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন।স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ তার বক্তব্যের সমর্থন জানিয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন।এর আগেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হতে দেখা গেছে এই শিল্পীকে। স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি।