রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫০ শিশুর মৃত্যু হয়েছে।
আরো পড়ুন , ভোটার সংখ্যা কম হলেও আদিবাসী নারীর সক্রিয় উপস্থিতি
হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জন।চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবই পরিস্থিতিকে জটিল করে তুলছে। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন