দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব বাদ দেওয়ার প্রস্তাব নাহিদ ইসলামের

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব রাখেন। অধিবেশনের বিকেলের শেষাংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামালনাহিদ ইসলাম বলেন, সংসদ অধিবেশন চলছে এবং আগামী ৯ বা ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, “আমরা চাই এই সময়ের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও আইন হিসেবে পাসের প্রক্রিয়া সম্পন্ন হোক।

আরো পড়ুন , বিচারকদের শোকজ নিয়ে বিতর্ক স্বাধীনতা প্রশ্নে হাসনাত আবদুল্লাহ

 এজন্যই অধিবেশন সকাল থেকে চলছে, এমনকি শুক্রবারও অধিবেশন চালানো হতে পারে।”তিনি আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা সংক্ষিপ্ত করে দ্রুততম সময়ে যেসব অধ্যাদেশে সবার ঐক্যমত রয়েছে, সেগুলো আগে পাস করা হোক। নাহিদ বলেন, “বিরোধী দলের নোট অব ডিসেন্ট বা অসম্মতির কারণে কোনো বিল আলোচনার জন্য পর্যাপ্ত সময় না পায়, এমন পরিস্থিতি তৈরি হতে দেব না।”ডেপুটি স্পিকার কায়সার কামাল এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। তিনি বলেন, “সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দল উভয়ই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হবে।”

বিষয় : প্রস্তাব বিরোধী দলী রাষ্ট্রপতির ভাষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব বাদ দেওয়ার প্রস্তাব নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রস্তাব রাখেন। অধিবেশনের বিকেলের শেষাংশে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামালনাহিদ ইসলাম বলেন, সংসদ অধিবেশন চলছে এবং আগামী ৯ বা ১২ তারিখের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি বলেন, “আমরা চাই এই সময়ের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও আইন হিসেবে পাসের প্রক্রিয়া সম্পন্ন হোক।

আরো পড়ুন , বিচারকদের শোকজ নিয়ে বিতর্ক স্বাধীনতা প্রশ্নে হাসনাত আবদুল্লাহ

 এজন্যই অধিবেশন সকাল থেকে চলছে, এমনকি শুক্রবারও অধিবেশন চালানো হতে পারে।”তিনি আরও জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা সংক্ষিপ্ত করে দ্রুততম সময়ে যেসব অধ্যাদেশে সবার ঐক্যমত রয়েছে, সেগুলো আগে পাস করা হোক। নাহিদ বলেন, “বিরোধী দলের নোট অব ডিসেন্ট বা অসম্মতির কারণে কোনো বিল আলোচনার জন্য পর্যাপ্ত সময় না পায়, এমন পরিস্থিতি তৈরি হতে দেব না।”ডেপুটি স্পিকার কায়সার কামাল এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। তিনি বলেন, “সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দল উভয়ই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, সবকিছু সঠিকভাবে সম্পন্ন হবে।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত