অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্য গায়েব করার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখা। গতকাল বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের অবহেলায় ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা
এতে সভাপতিত্ব করেন ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান। ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামালের সঞ্চালনায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার জলি, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা কলেজের শিক্ষক ড. আলমগীর হোসেন, সাংবাদিক সুশান্ত কুমার সরকার, মাসুদ রানা, শিশির ইসলাম, ফজলুল করিম, মানিক রানা, সুলভ খান, তাজুল ইসলাম, রাতুল ইসলাম সুমন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, আব্দুল মালেক মুকুলসহ আরও অনেকে।
আরও পড়ুন, হাওর বাঁচাতে দুর্যোগ ঠেকাতে নদী ও বিল খনন জরুরি কার্যকারি উদ্যোগ চায় হাওরবাসী
বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করছে। এর ফলে সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তারা দ্রুত এই সিন্ডিকেট চিহ্নিত করে দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি বাজারে নিয়মিত মনিটরিং জোরদার ও প্রশাসনের কার্যকর তদারকির আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে পাবনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন