বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচী জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে লামায় এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সরকারি মাতামুহুরি কলেজের হলরুমে তথ্য অফিস, লামা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। সভাপতিত্ব করেন তথ্য অফিস, লামার সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) জনাব মাসুম সর্দার, সরকারি মাতামুহুরি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মোনায়েম, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহজাহান কামাল, উপজেলা নির্বাচন অফিসার জনাব আব্দুল হামিদ এবং মাতামুহুরি কলেজের একাউন্টিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব শামশুল আলম। বৈঠকে বক্তারা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ুফ্যামিলি কার্ড” পাইলটিং কর্মসূচীর জন্য সরকার মোট ৩৪ কোটি ৫ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করেছে। প্রথম পর্যায়ে ১৪টি উপজেলার ১৫টি ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৪০ হাজার পরিবারের প্রধান নারীর নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং পাইলটিং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ পরিবার।
তারা আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি দরিদ্র পরিবার এই কার্ডের আওতায় আসবে। অতি দরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারগুলো এই সুবিধা পাবে। তবে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, বাণিজ্যিক লাইসেন্সধারী, বড় প্রতিষ্ঠানের মালিক, বিলাসবহুল গাড়ি বা এসি ব্যবহারকারী এবং ৫ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্রধারীরা এ সুবিধার বাইরে থাকবে।
আরও পড়ুন, রহস্যময় হত্যাকাণ্ড শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের দেহ ভেসে উঠল
বক্তারা বলেন, নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে ন্যূনতম ২,৫০০ টাকা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পাবে। পাশাপাশি পর্যায়ক্রমে সাশ্রয়ী খাদ্য সহায়তা, শিক্ষা উপবৃত্তি ও কৃষি ভর্তুকি প্রদান করা হবে। ২০৩০ সালের মধ্যে এই ফ্যামিলি কার্ডকে একটি সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। এনআইডি কার্ডের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের এমআইএস সফটওয়্যারে তথ্য সংরক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। সভায় উপস্থিত বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।সবশেষে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন