দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন ঘোষণা অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে।শুধু স্বর্ণ নয়, রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো  পড়ুন , দেশে ইউনিট বেড়েছে ৫০% বিদেশি ও প্রবাসী বিনিয়োগ হ্রাস

এর আগে গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবার বড় অঙ্কে দাম বাড়ানো হলো।চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো এবং ২২ বার কমানো হয়েছে।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলারের অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়ছে। ফলে স্বর্ণের বাজারে এই অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

বিষয় : দাম স্বর্ণ-রুপা জুয়েলার্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় উত্থান

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন ঘোষণা অনুযায়ী, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হবে।শুধু স্বর্ণ নয়, রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো  পড়ুন , দেশে ইউনিট বেড়েছে ৫০% বিদেশি ও প্রবাসী বিনিয়োগ হ্রাস

এর আগে গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবার বড় অঙ্কে দাম বাড়ানো হলো।চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো এবং ২২ বার কমানো হয়েছে।বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং ডলারের অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়ছে। ফলে স্বর্ণের বাজারে এই অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত