আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। ফলে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। একইভাবে ২১ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪৫৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৫৫৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে এই দামের সঙ্গে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও শ্রমমূল্য অতিরিক্ত যুক্ত হবে।রুপার বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৪৯৫ টাকা, ২১ ক্যারেট ৪৭৫ টাকা, ১৮ ক্যারেট ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩০৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন , আয়কর রিটার্ন জমার সময় ১৭ মে পর্যন্ত বাড়ালো এনবিআরবিশ্ববাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬১৯ দশমিক ৪৯ ডলারের আশপাশে অবস্থান করছে। ডলারের শক্তিশালী অবস্থান এবং উচ্চ সুদের হার নিয়ে অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে কিছুটা সরে যাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে এক সপ্তাহে প্রায় ১.৯ শতাংশ দাম কমেছে।বিশ্ব অর্থনীতির পাশাপাশি ভূরাজনৈতিক অস্থিরতাও বাজারকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সম্ভাব্য বৈঠক—সব মিলিয়ে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এই প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে, তবে ভবিষ্যৎ বাজার পরিস্থিতি আন্তর্জাতিক প্রবণতার ওপর নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আরও পড়ুন , বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ ভ্যাট বাড়ানোর পরিকল্পনা