সারা দেশে কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্য রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিশোর গ্যাংয়ের তৎপরতা সমাজে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এসব গোষ্ঠীর কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে এ সমস্যার দ্রুত সমাধান জরুরি। তিনি প্রস্তাব করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিভাগীয় ডিআইজি (পুলিশের উপমহাপরিদর্শক) এবং সংশ্লিষ্ট থানাগুলোকে কঠোর নির্দেশনা দেন তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন, সন্ধ্যার পর এসব কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি বৃদ্ধি পায়। যা জনসাধারণের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন, পহেলা বৈশাখে নগরজুড়ে নিরাপত্তার বিশেষ বলয়ের ঘোষণা সিএমপির
এ সময় অধিবেশনের স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করে জানান, জয়নুল আবদিন ফারুক মূলত সড়ক পরিবহন সংক্রান্ত একটি নোটিশ জমা দিয়েছিলেন। জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন। নোয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য আরও জানান, কিশোর গ্যাংয়ের বিষয়ে আগেও তিনি নোটিশ প্রদান করেছিলেন এবং বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়,পাশাপাশি সামাজিক সচেতনতা, পারিবারিক তদারকি এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরদারি জোরদার করা প্রয়োজন। অন্যথায় এ সমস্যা দীর্ঘমেয়াদে আরও জটিল আকার ধারণ করতে পারে।
বিষয় : সংসদ এমপি কিশোর গ্যাং

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন