দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে নগরজুড়ে নিরাপত্তার বিশেষ বলয়ের ঘোষণা সিএমপির

আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে চট্টগ্রাম মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। উৎসবকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিএমপি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যবাহী ও সর্বজনীন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নগরবাসী নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরবাসীকেও সচেতন থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, নিরাপদ সড়ক চাই: মিঠাপুকুরে শিক্ষার্থীদের আবারও সড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার দাবি

সভায় পহেলা বৈশাখ উপলক্ষে গ্রহণযোগ্য নিরাপত্তা পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল নগরীর গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ মোতায়েন, সমন্বিত টহল জোরদার, জনসমাগমপূর্ণ এলাকায় ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জরুরি সেবা নিশ্চিতকরণ। বিশেষ করে উৎসবস্থলগুলোতে সিসিটিভি নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন কার্যক্রমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং নারী ও শিশুদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন, পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও প্রশাসন-অর্থের অতিরিক্ত দায়িত্বে ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা। সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত উদ্যোগ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে এবারের পহেলা বৈশাখ উদযাপন চট্টগ্রামে হবে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও উৎসবমুখর।

বিষয় : চট্টগ্রাম পুলিশ প্রশাসন উৎসব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পহেলা বৈশাখে নগরজুড়ে নিরাপত্তার বিশেষ বলয়ের ঘোষণা সিএমপির

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত