দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বাগেরহাটে ভাত রান্নায় দেরি, স্বামীর নির্যাতনে ঝলসে গেল গৃহবধূ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নু শেখের বিরুদ্ধে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী চুন্নু শেখ (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, পাবনায় জ্বালানি সংকট: সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকায় ভাত রান্না করতে কিছুটা দেরি হয় মুসলিমা বেগমের। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তার স্বামী গরম ভাতের মাড় শরীরে ঢেলে দেয়। এতে তার মুখমণ্ডল ও শরীরের এক পাশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে ওই দিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন, পাবনায় গনমাধ্যমকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি এখানেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং অন্যত্র নেওয়ার প্রয়োজন হবে না। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

বিষয় : গ্রেপ্তার বাগেরহাট গৃহবধূ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বাগেরহাটে ভাত রান্নায় দেরি, স্বামীর নির্যাতনে ঝলসে গেল গৃহবধূ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্না করতে দেরি হওয়াকে কেন্দ্র করে মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নু শেখের বিরুদ্ধে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী চুন্নু শেখ (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, পাবনায় জ্বালানি সংকট: সরবরাহ বাড়লেও পাম্পে হাহাকার, নেপথ্যে কী?

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত থাকায় ভাত রান্না করতে কিছুটা দেরি হয় মুসলিমা বেগমের। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তার স্বামী গরম ভাতের মাড় শরীরে ঢেলে দেয়। এতে তার মুখমণ্ডল ও শরীরের এক পাশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে ওই দিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন, পাবনায় গনমাধ্যমকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি এখানেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং অন্যত্র নেওয়ার প্রয়োজন হবে না। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত