নওগাঁর বদলগাছী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
আরো পড়ুন , ফরিদপুরে মাদক ব্যবসায়ীর মাথার চুল কেটে প্রতিবাদ ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল জানান, কৃষকরা প্রতিটি বাড়ির পতিত জমিতে ফল ও সবজি চাষের পাশাপাশি সরকারের কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে উপকৃত হতে পারবে।এ উপলক্ষে ৪ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া পাট, মুগ ডাল ও তিলের বীজ এবং সারও বিতরণ করা হয়। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিনও বিতরণ করা হয়েছে।
বিষয় : বিনামূল্যে বিতরণ বীজ

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন