দৈনিক সংবাদ দিগন্ত

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।আরো পড়ুন , ফরিদপুরে মাদক ব্যবসায়ীর মাথার চুল কেটে প্রতিবাদ ভিডিও ভাইরালউপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল জানান, কৃষকরা প্রতিটি বাড়ির পতিত জমিতে ফল ও সবজি চাষের পাশাপাশি সরকারের কৃষি প্রণোদনা কার্যক্রম থেকে উপকৃত হতে পারবে।এ উপলক্ষে ৪ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া পাট, মুগ ডাল ও তিলের বীজ এবং সারও বিতরণ করা হয়। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিনও বিতরণ করা হয়েছে।

নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ