বাংলাদেশের শ্রমবাজারের জন্য এখন বড় সংকটের আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের নির্ভরতার কারণে। গত বছর বিদেশে যাওয়া বাংলাদেশের কর্মীর ৯০ শতাংশই গেছেন মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে, যার মধ্যে সৌদি আরবের অংশই ৬৭ শতাংশ। এর ফলে যদি মধ্যপ্রাচ্যে কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট তৈরি হয়, তবে বাংলাদেশে শ্রমবাজারও তাৎক্ষণিকভাবে অস্থির হয়ে যেতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প শ্রমবাজার তৈরি করা এখন সময়ের দাবি।
আরো পড়ুন , তেলের দামে আসছে নতুন সিদ্ধান্ত জ্বালানি নিরাপত্তাই অগ্রাধিকার : অর্থমন্ত্রী
যদিও বাংলাদেশের কর্মী পাঠানোর তালিকায় আছে ১৬৮টি দেশ, এর অধিকাংশ দেশ থেকে বছরে খুব কমসংখ্যক কর্মী পাঠানো সম্ভব হচ্ছে।পূর্ব ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলোতে বিপুল চাহিদা থাকলেও বাংলাদেশ সঠিক প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও দক্ষতা উন্নয়নে পিছিয়ে থাকায় সম্ভাবনাময় এই বাজারে স্থান পাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ ও টাস্কফোর্স গঠন ছাড়া বাংলাদেশ এসব দেশ থেকে শ্রমবাজার ধরে রাখতে পারবে না।
বিষয় : ঝুঁকি শ্রমবাজার মধ্যপ্রাচ্যের

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন