রাজধানীতে আবারও এক হৃদয়বিদারক ঘটনা।খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকাল ৩টার দিকে একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন নার্গিস এবং তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জেরে মা প্রথমে সন্তানকে হত্যা করেন, পরে নিজেই আত্মহত্যা করেন।
আরো পড়ুন , তেজগাঁওয়ে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭
খিলগাঁও থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নার্গিসের স্বামী একজন সিএনজি চালক।দাম্পত্য কলহই এই ঘটনার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।
বিষয় : উদ্ধার মরদেহ মা ও সন্তান

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে আবারও এক হৃদয়বিদারক ঘটনা।খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকাল ৩টার দিকে একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন নার্গিস এবং তার পাঁচ বছর বয়সী ছেলে মাহিম।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পারিবারিক কলহের জেরে মা প্রথমে সন্তানকে হত্যা করেন, পরে নিজেই আত্মহত্যা করেন।
আরো পড়ুন , তেজগাঁওয়ে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭
খিলগাঁও থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নার্গিসের স্বামী একজন সিএনজি চালক।দাম্পত্য কলহই এই ঘটনার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন