দৈনিক সংবাদ দিগন্ত

উচ্চ মূল্যের তেল ও গ্যাস: সরকারের নতুন সিদ্ধান্ত শীঘ্রই আসতে পারে

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উচ্চ মূল্যে তেল ও গ্যাস আমদানির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। 

আরও পড়ুন, এনবিআর ‘ওয়েলথ ট্যাক্স’ ও উত্তরাধিকার কর প্রবর্তনের পরিকল্পনা

মন্ত্রী বলেন, দেশে এখনো তেলের সংকট দেখা দিচ্ছে না। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সরকার উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় কতদিন এই ব্যবস্থা চালানো সম্ভব, তা চিন্তার বিষয়। শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি ব্যাংক ৩টা পর্যন্ত

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে প্রভাবিত করছে। উচ্চ মূল্যে তেল ও গ্যাস আমদানির ফলে সরকারি বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ডে চাপ পড়েছে। তাই সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয় করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব ও বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সমন্বয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। পাশাপাশি তিনি দেশের বেকারত্ব হ্রাসে শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্কলারশিপ সনদ বিতরণ করেন। সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার সভাপতিত্ব করেন এবং কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।

বিষয় : সতর্কবার্তা পরিকল্পনামন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উচ্চ মূল্যের তেল ও গ্যাস: সরকারের নতুন সিদ্ধান্ত শীঘ্রই আসতে পারে

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উচ্চ মূল্যে তেল ও গ্যাস আমদানির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। 

আরও পড়ুন, এনবিআর ‘ওয়েলথ ট্যাক্স’ ও উত্তরাধিকার কর প্রবর্তনের পরিকল্পনা

মন্ত্রী বলেন, দেশে এখনো তেলের সংকট দেখা দিচ্ছে না। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সরকার উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় কতদিন এই ব্যবস্থা চালানো সম্ভব, তা চিন্তার বিষয়। শিগগিরই তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন, জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি ব্যাংক ৩টা পর্যন্ত

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে প্রভাবিত করছে। উচ্চ মূল্যে তেল ও গ্যাস আমদানির ফলে সরকারি বাজেট ও উন্নয়ন কর্মকাণ্ডে চাপ পড়েছে। তাই সাধারণ মানুষকে জ্বালানি সাশ্রয় করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। মন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব ও বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সমন্বয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। পাশাপাশি তিনি দেশের বেকারত্ব হ্রাসে শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্কলারশিপ সনদ বিতরণ করেন। সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার সভাপতিত্ব করেন এবং কোরিয়ান ইপিজেডের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য রাখেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত