দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি ব্যাংক ৩টা পর্যন্ত

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় নতুন সময়সূচি ঘোষণা

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংকিং খাতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার থেকে ব্যাংকগুলো গ্রাহক লেনদেন করবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরো পড়ুন , এনবিআর ‘ওয়েলথ ট্যাক্স’ ও উত্তরাধিকার কর প্রবর্তনের পরিকল্পনা

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ, অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে।সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো এবং চলমান সংকট মোকাবিলা করা।বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ সাময়িকভাবে চাপ কমাতে সহায়ক হতে পারে, তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা।পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে ভবিষ্যতে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিষয় : ব্যাংক পরিবর্তন সময়সূচি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি ব্যাংক ৩টা পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি ব্যাংকিং খাতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।ঘোষণা অনুযায়ী, আগামী রবিবার থেকে ব্যাংকগুলো গ্রাহক লেনদেন করবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরো পড়ুন , এনবিআর ‘ওয়েলথ ট্যাক্স’ ও উত্তরাধিকার কর প্রবর্তনের পরিকল্পনা

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অর্থাৎ, অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে।সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানো এবং চলমান সংকট মোকাবিলা করা।বিশেষজ্ঞরা বলছেন, এমন উদ্যোগ সাময়িকভাবে চাপ কমাতে সহায়ক হতে পারে, তবে দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা।পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে ভবিষ্যতে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত