দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

অবৈধ স্থাপনা থাকবে না, খাল চলবে নিজস্ব গতিতে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বাজার এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) ‘উত্তর হামছাদী সি-খাল’ খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কঠোর হুঁশিয়ারি দেন, খালে যত ব্যারিকেড, দোকান কিংবা অবৈধ অবকাঠামোই থাকুক না কেন, তা থাকবে না। মন্ত্রী বলেন, “খাল চলবে খালের গতিতে, এটাই জনগণের চাওয়া।"

মন্ত্রী আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ইতিমধ্যে দেশের প্রায় ৫০টি জেলায় কাজ শুরু হয়েছে। মন্ত্রী প্রসিদ্ধ জলাশয় পুনঃখনন কর্মসূচি স্মরণ করিয়ে বলেন, জিয়াউর রহমানের শুরু করা খাল খনন বিপ্লব অসমাপ্ত থাকায় আজকের দিনে অনেক এলাকায় খালের মাঝখানে দোকান ও বাড়িঘর নির্মিত হয়েছে। বর্তমান কর্মসূচি সেই অসমাপ্ত বিপ্লব শেষ করার উদ্যোগ।

আরও পড়ুন, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ৩ জন সহকারি অধ্যাপক এবং ১ জন প্রদর্শকের বিদায় সংবর্ধনা

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরের এই সি-খাল ১২.৬ কিলোমিটার দৈর্ঘ্যে পুনঃখনন করা হবে। ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হলে হামছাদী ও রায়পুর উপজেলার চারটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে, যা স্থানীয় কৃষিকাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, খালটি সর্বশেষ ১৯৭৮ সালে খনন করা হয়েছিল।

আরও পড়ুন, জনতার ঐক্যই হবে পরিবর্তনের শক্তি- অধ্যাপক জসিম উদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান উপস্থিত ছিলেন। বক্তারা জানান, জনগণের ভোটের মর্যাদা রক্ষায় এবং কৃষি বিপ্লব ত্বরান্বিত করতে খাল খনন কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে।

বিষয় : অবৈধ স্থাপনা পানিসম্পদমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অবৈধ স্থাপনা থাকবে না, খাল চলবে নিজস্ব গতিতে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বাজার এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) ‘উত্তর হামছাদী সি-খাল’ খনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কঠোর হুঁশিয়ারি দেন, খালে যত ব্যারিকেড, দোকান কিংবা অবৈধ অবকাঠামোই থাকুক না কেন, তা থাকবে না। মন্ত্রী বলেন, “খাল চলবে খালের গতিতে, এটাই জনগণের চাওয়া।"

মন্ত্রী আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। ইতিমধ্যে দেশের প্রায় ৫০টি জেলায় কাজ শুরু হয়েছে। মন্ত্রী প্রসিদ্ধ জলাশয় পুনঃখনন কর্মসূচি স্মরণ করিয়ে বলেন, জিয়াউর রহমানের শুরু করা খাল খনন বিপ্লব অসমাপ্ত থাকায় আজকের দিনে অনেক এলাকায় খালের মাঝখানে দোকান ও বাড়িঘর নির্মিত হয়েছে। বর্তমান কর্মসূচি সেই অসমাপ্ত বিপ্লব শেষ করার উদ্যোগ।

আরও পড়ুন, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ৩ জন সহকারি অধ্যাপক এবং ১ জন প্রদর্শকের বিদায় সংবর্ধনা

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরের এই সি-খাল ১২.৬ কিলোমিটার দৈর্ঘ্যে পুনঃখনন করা হবে। ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হলে হামছাদী ও রায়পুর উপজেলার চারটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে, যা স্থানীয় কৃষিকাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। উল্লেখ্য, খালটি সর্বশেষ ১৯৭৮ সালে খনন করা হয়েছিল।

আরও পড়ুন, জনতার ঐক্যই হবে পরিবর্তনের শক্তি- অধ্যাপক জসিম উদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান উপস্থিত ছিলেন। বক্তারা জানান, জনগণের ভোটের মর্যাদা রক্ষায় এবং কৃষি বিপ্লব ত্বরান্বিত করতে খাল খনন কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত