দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

বাগেরহাটের ‘চন্দ্র মহল’ ঘিরে অনৈতিকতার বিস্ফোরক অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

একসময় পারিবারিক বিনোদনের আশ্রয়স্থল হিসেবে পরিচিত বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর এলাকার ‘চন্দ্র মহল’ ইকো পার্ক এখন যেন ভিন্ন এক বাস্তবতার প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, বিনোদনের আড়ালে এখানে গড়ে উঠেছে অনৈতিক কর্মকাণ্ডের এক নীরব কেন্দ্র, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। গোপন অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিন ঘুরে দেখা গেছে, পার্কের ভেতরের কিছু নির্জন এলাকা দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দিনের আলোয়ও সন্দেহজনক চলাফেরা চোখে পড়ে, আর সন্ধ্যার পর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানিয়েছেন, এখানে কী হয়, সেটা সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না। পরিবার নিয়ে যাওয়া এখন ঝুঁকির মতো মনে হয়।

সামাজিক অবক্ষয়ের শঙ্কা স্থানীয় অভিভাবকদের মতে, পার্কটির এমন পরিস্থিতি আশপাশের তরুণ ও শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এটি একটি বড় সামাজিক সংকটে রূপ নিতে পারে। স্থানীয় বাসিন্দা শেখ সুরাইয়া খাতুন বলেন, এটা শুধু একটি পার্কের বিষয় না এটা আমাদের সমাজের ভবিষ্যতের প্রশ্ন। এখনই কঠোর ব্যবস্থা না নিলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

আরও পড়ুন, রুনা হত্যার বিচার দাবিতে কুষ্টিয়া অচল: পথে-রেলে অবরোধ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

পার্কে ঘুরতে আসা অনেকেই জানিয়েছেন, প্রত্যাশিত পরিবেশ না পেয়ে তারা হতাশ। দর্শনার্থী মোঃ আকাশ বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে বিব্রত হতে হয়েছে। কিছু দৃশ্য একেবারেই অস্বস্তিকর, যা প্রকাশ করাও কঠিন। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার বিষয়ে পার্ক কর্তৃপক্ষ অবগত থাকলেও দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তা ও নজরদারির ঘাটতিই পরিস্থিতিকে জটিল করে তুলছে। এ বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত ম্যানেজার বাচ্চু মাতুব্বর বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর একটাই প্রশ্ন আর কতদিন?

তাদের দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ‘চন্দ্র মহল’ নামের এই বিনোদন কেন্দ্রটি সামাজিক অস্থিরতার প্রতীকে পরিণত হতে পারে। বিনোদনের নামে যদি অনৈতিকতার বিস্তার ঘটে, তবে তা শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয় বরং পুরো সমাজের জন্য একটি অশনিসংকেত। 

আরও পড়ুন, ফতুল্লায় রেজ্জাক বাহিনীর প্রধান ও ছেলে গ্রেফতার, ৫৩ রাউন্ড গুলি উদ্ধার

‘চন্দ্র মহল’ ইস্যু এখন শুধু স্থানীয় সমস্যা নয়, এটি হয়ে উঠেছে বৃহত্তর সামাজিক বাস্তবতার এক উদ্বেগজনক প্রতিফলন।বাগেরহাট সদর মডেল থানার ওসি তদন্ত কর্মকর্তা মোঃ শহিদুল বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি প্রথম জানতে পারলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : বাগেরহাট অনৈতিক ইকো পার্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বাগেরহাটের ‘চন্দ্র মহল’ ঘিরে অনৈতিকতার বিস্ফোরক অভিযোগ, তদন্তের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x