দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

পতেঙ্গা সমুদ্র সৈকতে আন্তর্জাতিক মানের পর্যটন পরিষেবা সম্ভব: চসিক মেয়র

চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা জোরদার করার আহ্বান উঠেছে। অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনবান্ধব সেবার সম্প্রসারণের মাধ্যমে এই সৈকতকে আধুনিক ও টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম নগরীর কেন্দ্র থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পতেঙ্গা সমুদ্র সৈকত ইতোমধ্যে দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা দৃষ্টিনন্দন অবকাঠামো ও সৌন্দর্যায়ন পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) নগরীর কপার চিমনী রেস্টুরেন্টে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ)-এর উদ্যোগে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটন পরিষেবার উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

আরও পড়ুন, চকরিয়ায় চিংড়িজোন হতে পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতারঃ পুলিশের নজরদারী জোরদার

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন এমএএফ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট সদরুল আমিন। আলোচনায় অংশ নিয়ে টুরিস্ট পুলিশ, ট্রাফিক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা জানান, সরকার ইতোমধ্যে পতেঙ্গাকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। সিডিএ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের আওতায় সিঁড়ি, ওয়াকওয়ে, শৌচাগার, বাগান ও সড়কবাতি স্থাপন করা হয়েছে। তবে রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং অবৈধ দখলের কারণে অনেক সুবিধা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বক্তারা যানজট নিরসন, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা, আধুনিক টয়লেট ও বিশ্রামাগার নির্মাণ, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি খাদ্য ও আবাসন সুবিধা উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতকে দেশের বাণিজ্যিক রাজধানীর অংশ হিসেবে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীত করা হবে। এজন্য পরিকল্পিত ব্যবস্থাপনা, উন্নত নিরাপত্তা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন, ঈশ্বরদীতে তেল নিতে লাইনে দ্বন্দ, যুবককে ছুরিকাহত

তিনি আরও জানান, সৈকতে শৃঙ্খলা বজায় রাখতে আনসার সদস্য ও বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। তার সরাসরি তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমও শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে মেয়র বলেন, প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে পরিকল্পিতভাবে দোকানপাট স্থাপন করতে হবে, যাতে পর্যটকদের চলাচলে বিঘ্ন না ঘটে এবং পরিবেশের ক্ষতি না হয়। সভায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সিডিএ, পর্যটন কর্পোরেশন ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে একটি কার্যকর বিচ ম্যানেজমেন্ট কমিটি” গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যৌথ ব্যাংক হিসাবের মাধ্যমে সৈকতের উন্নয়ন ও পরিচালনা ব্যয় ব্যবস্থাপনার প্রস্তাবও উত্থাপন করা হয়।

এছাড়া, পে-পার্কিং ব্যবস্থা বাতিল এবং নতুন করে ইজারা না দেওয়ার দাবি জানানো হয়, যাতে পর্যটকদের ভোগান্তি কমানো যায়। বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে এবং চট্টগ্রামসহ দেশের পর্যটন খাত ও স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।

বিষয় : চট্টগ্রাম পতেঙ্গা মতবিনিময় সভা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পতেঙ্গা সমুদ্র সৈকতে আন্তর্জাতিক মানের পর্যটন পরিষেবা সম্ভব: চসিক মেয়র

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত